হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের একটি কালভার্ট ভেঙ্গে যাওয়ায় ছয় মাস ধরে যান চলাচল বন্ধ রয়েছে। কালভার্টটি মেরামতের জন্য কার্যকরী কোনো ব্যবস্থা গ্রহণ না করায় ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে জানান এলাকাবাসী।
প্রায় ২৫ বছর আগে ধলই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডস্থ এনায়েতপুর বালু শাহ সড়কের সিকদার বাড়ি সম্মুখে কালভার্টটি নির্মিত হয়। ছয় মাস আগে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তোড়ে সেটি ভেঙ্গে পড়ে।
স্থানীয়রা জানান, পানি সম্পদ মন্ত্রী ও হাটহাজারীর সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের দাদার নামে এ সড়কটি ব্রিটিশ আমলে তৈরি হয়। চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের সঙ্গে যুক্ত সড়কটি দিয়ে হাসিমনগর, ধলই, আদর্শগ্রাম ও ফরহাদাবাদের কিছু এলাকার ২০ থেকে ২৫ হাজার জনগণ চলাচল করে।
উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. কামরুজ্জামান বলেন, বিষয়টি নিয়ে কেউ আমাকে অবগত করেননি। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
ইত্তেফাক/কেকে
