চট্টগ্রামের চন্দনাইশে পুলিশ অভিযান চালিয়ে দেশীয় তৈরী এলজি, একটি কার্টুজসহ দুইজনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাতে বৈলতলী ইউনিয়নের পশ্চিম বৈলতলী গ্রামে এ অভিযান চালানো হয়।
গ্রেফতাররা হলেন, চান্দগাঁও থানার মোহরা এলাকার মো. আজমের ছেলে ইসমাইল নুরী (১৮)ও উপজেলা পশ্চিম বৈলতলীর আবদুল মজিদের ছেলে জসিম উদ্দিন(৩৫)।
আরও পড়ুন: নুসরাতকে পুড়িয়ে হত্যা: মাগুরায় দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেশব চক্রবর্তী জানান, বৃহস্পতিবার রাতে পুলিশের একটি দল বৈলতলী ইউনিয়নের পশ্চিম বৈলতলী গ্রামের অভিযান চালিয়ে এলজি ও এক রাউন্ড কার্টুজসহ ইসমাইল নুরী এবং মারামারি মামলার পলাতক আসামি জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়।
ইত্তেফাক/এমআরএম
