চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৭, ১০:০৬
 
জেলার চুনারুঘাটে চান্দপুর চা বাগানে শনিবার রাতে যাত্রীবাহী সিএনজি-অটোরিকশা উল্টে হাফেজ মো. মধু মিয়া (৪৫) নামের এক ব্যক্তি নিহত এবং চার যাত্রী আহত হয়েছেন। নিহত মধু মিয়া ওই উপজেলার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামের আ. ওহাব মুন্সীর ছেলে।
 
পুলিশ সূত্রে জানা যায়, মাধবপুর হতে চুনারুঘাটের উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজি-অটোরিকশা চান্দপুর চা বাগান এলাকায় পৌঁছালে অটোরিকশা ও ব্যটারিচালিত ইজিবাইক টমটমের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই হাফেজ মো. মধু মিয়া মারা যান।
 
এ ঘটনায় আহত চার যাত্রীকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চুনারুঘাট থানার ওসি কে এম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 

ইত্তেফাক/এএম।