বগুড়ায় গ্রেফতার হওয়া জেএমবির শুরা সদস্য, দক্ষিণাঞ্চলের প্রধান ও ভারতের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল আবু সাঈদ ওরফে করিম ওরফে তালহা শেখ ওরফে শ্যামলকে (৩০) তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। কিন্তু তিনি মুখে কুলুপ এটে বসে আছে।
তাকে সোমবার তিন দিনের রিমান্ড শেষে পুনরায় ৭ দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানাবে পুলিশ। এদিকে বগুড়ার নন্দীগ্রাম থানায় তার বিরুদ্ধে পুলিশের দায়ের করা সন্ত্রাস দমন আইনের মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। রবিবার মামলার তদন্তভার দেয়া হয়েছে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আসলাম আলীকে।
পুলিশ সূত্র জানায় , শনিবার জঙ্গি আবু সাঈদ ওরফে করিম ওরফে তালহা শেখ ওরফে শ্যামলকে তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ। এরপর তাকে জেলা গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেয়া হয়। পুলিশ কর্মকর্তারা রাতেই কয়েকদফা তাকে জিজ্ঞাসাবাদ করলেও তিনি কোন প্রশ্নেরই উত্তর দেয়নি।
ইত্তেফাক/ইউবি
