বরিশালে ৩ শিক্ষার্থী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

আপডেট : ০২ জানুয়ারি ২০১৮, ২০:৩৪
 
সম্প্রতি নগরীতে তিন স্কুল শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে নগরীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ। 
 
মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরীর সদর রোড অশ্বিনী কুমার টাউন হলের সামনে জেলা বাসদের আয়োজনে স্কুল ছাত্র আবীর রবী দাস, আবু সালেহ্ ও সাথী হত্যার সাথে জড়িতদের বিচার দাবি জানানো হয়। 
 
জেলা বাসদের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন, সাংগঠনিক সম্পাদক নিলিমা জাহান, দলিত পরিষদেও সভাপতি জীবন রবি দাস, সমাজতান্ত্রীক ছাত্র ফ্রন্ট সভাপতি সন্তু মিত্র, মাসুম বিল্লা খান ও সাইফুল ইসলাম প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি