কুষ্টিয়ার মিরপুরে ইপিআই কর্মসূচী পালিত হয়নি

আপডেট : ০২ জানুয়ারি ২০১৮, ২৩:১৮

দেশের অন্যস্থানের মতো কুষ্টিয়ার মিরপুর উপজেলাতেও স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালিত হয়েছে গতকাল ও আজ। পূর্ব নির্ধারিত ইপিআই কর্মসুচী এ কারণে পালিত হচ্ছে না।

৪ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে স্বাস্থ্য সহকারী ও সহকারী স্বাস্থ্য পরিদর্শকদের লাগাতার আন্দোলনে ইপিআই কর্মসুচী পালিত না হওয়ায়  শিশু ও গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা রীতিমত হুমকির মুখে পড়েছে।

যে সকল দাবীতে আন্দোলন চলছে তা হলো, ১. টেকনিশিয়ানদের বেতনস্কেলসহ পদমর্যাদা প্রদান করা। ২. মাঠ/ ভ্রমণ ভাতা ও ঝুঁকিভাতা মুলবেতনের ৩০% হারে দিতে হবে। ৩. প্রতি ৬ হাজার জনগোষ্ঠির জন ১ জন স্বাস্থ্য সহকারী নিয়োগ ও
৪. ১০% পোষ্য কোঠা প্রবর্তণ করতে হবে।

উল্লেখিত দাবির পক্ষে আন্দোলনকারীরা বলেন, আমাদের ৪ দফা ন্যায্য দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতী কর্মসুচী চলবে।

ইত্তেফাক/নূহু