জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন বলেছেন, তৃণমূল পর্যায়ে প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে আরো শক্তিশালী করতে হবে। দেশের ক্রান্তি লগ্নে জেপির ভুমিকা আগামীতে ও অব্যাহত রাখতে হবে এবং পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু ও সাধারণ সম্পাদক শেখ শহিদের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ব হতে হবে।
বুধবার বিকেলে বাগেরহাট শহরের রেল রোড হোটেল মমতাজ এ জেলা জাতীয় পার্টির (জেপি) পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
জেলা জেপির সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজাম মনিরের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন খুলনা জেলা কমিটির সভাপতি এ্যাড. আব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক মো. আবু জাফর। অন্যন্যেদের মধ্যে বক্তৃতা করেন, বাগেরহাট জেলার জাতিয় পার্টি জেপির সহ-সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম বাচ্চু, হাওলাদার আলতাফ মাহমুদ, এ্যাড. অপুর্ব দেবনাথ, ডা. সুরাইয়া বেগম, আসমা বেগম, সাংগঠনিক সম্পাদক নকীব মিজানুর রহমান, দপ্তর সম্পাদক শামীম আহসান, সহ-সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদ বাদল, শুভংকর দাস বাচ্চু, মো. আফজাল হোসেন, আলমগীর জোমদ্দার, শেখ আ. গনি, হাজী ওজিয়ার রহমান শুকুর, ফরিদুর রহমান শামীম প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
