প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বলেছেন, বিএনপি বলছে ১৮ সাল নাকি গণতন্ত্রের বছর হবে। কেন হবে? তাহলে কি এখন দেশে গণতন্ত্র নেই? বিএনপির ধারণা খালেদা জিয়া নির্বাচনে অংশ গ্রহণ করে নাই বলে দেশে গণতন্ত্র নাই। তাদের তো আর নির্বাচন করতে কেউ নিষেধ করে নাই।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বুধবার অনুষ্ঠিত মা সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব অ্যাভোকেট আকম মোজাম্মেল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সবিচ আসিফ-উজ-জামান, প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. মো. আবু হেনা মোস্তফা কামাল, গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবির প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
