শেরপুরের শ্রীবরদীতে এক তারা মিয়া (৫০) নামে এক ব্যবসায়ী'র ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের পোড়াগড় বাজারের নিজের কাঁচামালের দোকান থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি বড় পোড়াগড় গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় আজ বৃহস্পতিবার ভোরে বাড়ি থেকে তারা মিয়া দোকানের উদ্দেশ্যে আসেন। পরে তিনি দোকানের দরজা খুলে ভিতরে ঢুকে আর বের হননি। দোকানের এ অবস্থা দেখে বাজারের লোকজন ভিতরে গিয়ে ওই ব্যবসায়ীর লাশ দোকানের ধরনার সাথে ঝুলে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শ্রীবরদী থানার এসআই মিল্টন মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হবে।'
ইত্তেফাক/জামান
