আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ২২ ফেব্রুয়ারি

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৮, ১৬:৩৫
 
বাংলা একাডেমি আয়োজিত চলতি বছরের আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন শুরু হবে আগামী ২২ ফেব্রুয়ারি। তিন দিনব্যাপী এই সম্মেলন চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। বিগত সম্মেলনগুলো ১ ফেব্রুয়ারি উদ্বোধন হলেও এবার তারিখ পিছিয়ে ২২,২৩ ও ২৪ ফেব্রুয়ারি করা হয়েছে।
 
একাডেমির একুশের গ্রন্থমেলার মূলমঞ্চে ২২ ফেব্রুয়ারি সম্মেলন উদ্বোধন করা হবে। এ ছাড়া বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিষারদ, কবি শামসুর রাহমান সেমিনার কক্ষসহ একাডেমির বিভিন্ন প্রাঙ্গণে একযোগে সম্মেলনের বিভিন্ন কর্মসূচি পালিত হবে।
 
সম্মেলন আয়োজনের বিষয়ে বাংলা একাডেমির পরিচালক ও অমর একুশের বইমেলা উদযাপন কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ আজ বৃহস্পতিবার এ তথ্য জানান।
 
বাংলা একাডেমিতে প্রথম সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয় দেশ স্বাধীনের পর ১৯৭৪ সালে। প্রথম সম্মেলনটি উদ্বোধন করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই থেকে এই সম্মেলন হয়ে আসছে।
 
ইত্তেফাক/এমআর