ট্রলার ডুবে কনস্টেবল নিখোঁজ

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৮, ১৬:৪৮
 
মুন্সীগঞ্জ সদর উপজেলার চর-আব্দুল্লাহ গ্রামে মেঘনা নদীতে বৃহস্পতিবার সকালে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় নৌ-পুলিশের একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ইব্রাহিম নামে এক কনস্টেবল নিখোঁজ রয়েছেন। 
 
নৌ-পুলিশের ঢাকা জোনের অতিরিক্ত পুলিশ সুপার-২ সাইফুজ্জামান ফারুকী জানান, সকালে মেঘনা নদীতে নৌ-পুলিশের টহলরত একটি ট্রলার বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ডুবে গেছে।  
 
এতে ইব্রাহিম নামে এক কনস্টেবল নিখোঁজ রয়েছেন। তবে নৌ-পুলিশের অপর ২ সদস্য সাঁতার দিয়ে তীরে উঠতে সক্ষম হয়েছেন। বাল্কহেডটি আটক করা যায়নি। সেখানে উদ্ধার তৎপরতা চলছে। 
 
মুক্তারপুর নৌ-ফাঁড়ির ইনচার্জ জয়নাল আবেদীন জানান, উদ্ধার অভিযান চলছে। ইব্রহিম চর-আব্দুল্লাহ পুলিশ ফাঁড়িতে কর্মরত আছেন। তার বাড়ি ময়মনসিংহে।
 
ইত্তেফাক/আরকেজি