তানোরে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৮, ১৬:৫৮
 
তানোর উপজেলা হলরুমে বৃহস্পতিবার সকালে দৈনিক ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
 
ইত্তেফাকের সাংবাদিক ও তানোর সাহিত্য পরিষদের সভাপতি অসীম কুমার সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় সমাজসেবক অধ্যাপক লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. শওকাত আলী। 
 
বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম, মহিলা ভাইস চেয়ারম্যান বন্দনা রাণী প্রামানিক, সহকারী কমিশনার ভূমি আব্দুল্যাহ আল মামুন, সিনিয়র পুলিশ সুপার (গোদাগাড়ী) সার্কেল একরামুল হক, তানোর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মতিনুর রহমান, তানোর উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমুখ। 
 
এছাড়া উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত আর্দশ কৃষক নূর মোহাম্মদ, তানোর পৌরসভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, অবসরপ্রাপ্ত সার্জেন্ট কবি আলাল উদ্দীন, বারসিক সহযোগী কর্মসূচী কর্মকর্তা অমৃত কুমার সরকার, সাংবাদিক মিজানুর রহমান মিজান প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি