১১ অপহৃত জেলে উদ্ধার

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৮, ১৭:৫৫
 
সুন্দরবনে কোস্টগার্ড অভিযান চালিয়ে ১১ জেলেকে উদ্ধার করেছে। তাদের জলদস্যুরা অপহরণ করে। বৃহস্পতিবার বিকেলে পশ্চিম সুন্দরবনের কাগা দোবেকী ফরেস্ট স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
 
কোস্টগার্ড পশ্চিম জোনের মুখপাত্র লে. হায়দার ইবনে সিদ্দিক বলেন, জলদস্যুরা জেলেদের অপহরণ করেছে এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে কোস্টগার্ড সদস্যরা পশ্চিম সুন্দরবনের কাগা দোবেকী ফরেস্ট স্টেশন এলাকায় অভিযান চালায়। এসময় কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা গহীন সুন্দরবনে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে কোস্টগার্ড সদস্যরা জিম্মি ১১ জেলে, তাদের ব্যবহৃত ১১টি ও জলদস্যুদের দুটি নৌকা এবং ২টি দেশি তৈরি পাইপগান উদ্ধার করা হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি