হাটহাজারীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে উপজেলার কয়েকটি ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলো- নুর আলম, মো. আনিস, জানে আলম, মো. ইউনুছ, হাশেম, ছালামতউল্লাহ, ইফতেখার উদ্দিন ডিপলু, রহিম, মো. আলম ও মাসুদ পারভেজ।
এসআই নাজমুল হাসান জানান, পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার গ্রেফতারি পারোয়ানাভুক্ত পলাতক ১০ আসামিকে গ্রেফতার করা হয়েছে। ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ইত্তেফাক/আরকেজি
