পৌষের কনকনে শীতে কাঁপছে রাজশাহী অঞ্চল। বৃহস্পতিবার সকাল ৬টায় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে এ পর্যন্ত এটাই সর্বনিম্ন তাপমাত্রা বলে রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে।
আগের দিন রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছেন রাজশাহী আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী আনোয়ারা বেগম।
তিনি জানান, রাতে তাপমাত্রা আরও কমতে পারে। আগামী এক সপ্তাহ শীতের তীব্রতা আরও বেশি থাকবে বলে আভাস পাওয়া গেছে। কারণ তাপমাত্রা ১০ থেকে ৬ ডিগ্রির মধ্যে উঠানামা করার আশঙ্কা রয়েছে। এর ফলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
ইত্তেফাক/আরকেজি
