তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে বৃদ্ধ নিহত

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৮, ১৯:১৭
 
দিরাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আকিল শাহ (৬০) নামে বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি উপজেলার রাজানগর ইউনিয়নের কালিনগর গ্রামের মৃত সোনফর উল্লার ছেলে।
 
জানা যায়, ছাগলে সিম গাছ খেলে ফেললে আকিল শাহর স্ত্রী ও তার ছোট ভাই সিদ্দিক মিয়ার স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। রাতে তাদের মধ্যে আবার বাকবিতণ্ডা এক পর্যায়ে সংঘর্ষ বাধে।সংঘর্ষে আকিল ও সিদ্দিক গুরুতর আহত হন। রাতেই তাদেরকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত ২টার দিকে কর্তব্যরত ডাক্তার আকিলকে মৃত ঘোষণা করেন।
 
বৃহস্পতিবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) বেলায়েত হোসেন লস্কর ও দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল ঘটনাস্থল পরিদর্শন করেন।
 
ইত্তেফাক/আরকেজি