বরিশাল মহানগরীতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার রাতে আয়োজিত কেক কাটা অনুষ্ঠানে হামলা চালিয়েছে ছাত্রলীগ দাবীদার ও পদবঞ্চিতরা।
হামলায় মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনের অনুসারীদের মারধর, ৫টি মোটরসাইকেল ও চেয়ার-টেবিল ভাংচুর করা হয়েছে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মহানগর ছাত্রলীগের সভাপতি মো. জসিম উদ্দিন জানান, ছাত্রলীগ পরিচয় দিয়ে কর্মসূচিতে হামলা চালিয়ে সন্ত্রাসীরা নগরীতে সশস্ত্র মহড়া দিলেও পুলিশ তাদের গ্রেফতার করছে না।
ইত্তেফাক/আরকেজি
