ভাণ্ডারিয়া জেপির পক্ষ থেকে আনোয়ার হোসেন মঞ্জুকে অভিনন্দন

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৮, ২০:২৯
 
সদ্য মন্ত্রী পরিষদের রদবদলে আনোয়ার হোসেন মঞ্জু পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় জাতীয়পার্টির (জেপি) ভাণ্ডারিয়া উপজেলা শাখার পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়েছে।
 
ধন্যবাদ জানান জেপির উপজেলা আহ্বায়ক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার, যুগ্ম আহ্বায়ক এবং পৌর কাউন্সিলর ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, যুগ্ম আহ্বায়ক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু ডাকুয়া, যুগ্ম আহ্বায়ক ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, পিরোজপুর জেলা পরিষদের সদস্য ও ইকড়ির সাবেক ইউপি চেয়ারম্যান আ. হাই হাওলাদার, যুগ্ম আহ্বায়ক মো. ইউসুফ আলী আকন, জেপির মহিলা পার্টির উপজেলা সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, জেপির উপজেলা যুগ্ম আহ্বায়ক ও ভিটাবাড়িয়ার সাবেক ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, যুবসংহতী উপজেলা শাখার আহ্বায়ক মো. শহিদুজ্জামান রাজু মল্লিক, সদস্য সচিব মো. মনির সরদার, ছাত্রসমাজের উপজেলা আহ্বায়ক মো. আরিফুল ইসলাম শিমুল আকন, সদস্য সচিব মো. সালাহউদ্দিন রাহাত জোমাদ্দার প্রমুখ। 
 
ইত্তেফাক/আরকেজি