সাভারে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাতকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার ভোররাতে সাভারের আমিনবাজার বড়দেশী এলাকার আশা হোটেলের পেছনের একটি বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলো- আশীষ রাজবংশী (৪০), শ্রী কৃষ্ণ (৪৪), খোকন (৩৫), রতন (৩৮), নজরুল (৩৩) ও মইন উদ্দিন (৪২)।
ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশিয় অস্ত্র ও মাদকসহ ৬ ডাকাতকে আটক করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে যাত্রীবেশে গণপরিবহনে ডাকাতি করে আসছিল।
ইত্তেফাক/আরকেজি
