দেয়াল চাপায় দুইজনের মৃত্যু

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৮, ২২:৪৮
 
ফতুল্লায় দেয়াল চাপা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। ভবনের মালিকের অসাবধনতাবশত এ দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেছে। 
 
বৃহস্পতিবার বিকেলে ফতুল্লার কাশিপুর ইউনিয়নের ভোলাইল এলাকায় দেয়াল চাপা পড়ে গুরুতর আহত হলে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। 
 
নিহতরা হলেন- স্থানীয় মহিউদ্দিন ডাইংয়ের মালিক সফিক আহম্মেদের ছোট ভাই নজরুল ইসলাম (৫০) ও কাশিপুর দেওয়ান মাদবর বাড়ির মৃত কফিল উদ্দিনের ছেলে মতিউর রহমান মতি (৪৮)। 
 
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোলাইল এলাকায় মহিউদ্দিন ডাইংয়ের মালিক সফিক আহম্মেদ একটি পুরাতন ভবনসহ একটি জায়গা ক্রয় করেন। সে জায়গার উপর পুরাতন ভবনটি ভাঙ্গার কাজ করছিল তার লোকজন। এসময় অসাবধনতা বসত কাজ করার সময় দেয়াল ধসে চাপায় পড়েন নজরুল ইসলাম ও মতি। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়ার পর মারা যান।
 
ইত্তেফাক/আরকেজি