ঘন কুয়াশা ও সড়কের ভাঙাচোরা অংশের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এবং বঙ্গবন্ধু সেতু জাতীয় মহাসড়কের বিভিন্ন অংশে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এর সঙ্গে রয়েছে শীতের প্রকোপ বৃদ্ধি। এতে যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। গতকাল বৃহস্পতিবার মহাসড়কের বিভিন্ন অংশে গিয়ে দেখা গেছে, সড়কে যানবাহন আটকে আছে।
যাত্রীরা অভিযোগ করেন, মির্জাপুর থেকে টাঙ্গাইল ৩০ মিনিটের রাস্তা যেতে সময় লাগছে দুই থেকে তিন ঘণ্টা। পরিবহন শ্রমিক ও যাত্রীরা অভিযোগ করেছেন বেহাল রাস্তায় আটকে থেকে ও ঘন কুয়াশার কারণে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রামনা বাইপাস, করটিয়া, নাটিয়াপাড়া, জামুর্কি, ইচাইল, ধেরুয়া, হাটুভাঙ্গা ও কালিয়াকৈর এলাকায় যানজট সৃষ্টি হয়। পুলিশ ও হাইওয়ে পুলিশ আটকেপড়া যানবাহন সরানোর চেষ্টা করে প্রতিনিয়ত। যানজট এড়ানোর জন্য অনেকেই পায়ে হেঁটেই নিজ নিজ গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।
ইত্তেফাক/নূহু
