মোহনগঞ্জে কৃষক খুনের বিচার দাবীতে মানববন্ধন

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৮, ০১:০০

নেত্রকোনার মোহনগঞ্জে আব্দুল আজিজ (৫০) নামের এক কৃষক প্রতিপক্ষের সাথে সংঘর্ষে আহত হয় ২৬দিন আগে। গত বুধবার হাসপাতালে চিৎিসাধীন অবস্থায় মারা যান তিনি। এর পরদিন স্থানীয় ৮-৯ গ্রামের মানুষ একত্রিত হয়ে হত্যাকারীদের বিচার দাবী করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে।

গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় কৃষক আব্দুল আজিজের জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে বসুন্তিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে হত্যাকারীদের বিচারের দাবীতে স্থানীয়রা মাববন্ধন করে। এসময় তারা উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে এবং ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৮ডিসেম্বর পূর্ব শত্রুতার জের ধরে উপজেলার বড়তলী বানয়াহারী ইউনিয়নের উত্তর জগদিশপুর ও বসন্তিয়া গ্রামের  দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় অন্ততঃ ১৫ জন আহত হয়।

ঐ ঘটনায় অন্য আহতদের সঙ্গে গুরুতর আহত আব্দুল আজিজকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থা অবনতি হলে পরদিন তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আইসিইউতে  চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আব্দুল আজিজ বড়তলী বানয়াহারী ইউনিয়নের বসন্তিয়া গ্রামের মৃত দিলে নেওয়াজের ছেলে।

ইত্তেফাক/নূহু