পহেলা বৈশাখ উপলক্ষে কণ্ঠশিল্পী রাজশ্রী আচার্যের নতুন গান প্রকাশিত হবে। তিনি জানান, নতুন এ গানটির শিরোনাম ‘বলতে আসি বার বার’। রবিউল ইসলাম জীবনের লেখা নতুন এ গানটির সুর ও সংগীত করেছেন সাব্বির জামান। গানটি গাওয়ার পাশাপাশি মিউজিক ভিডিওতে কণ্ঠ মিলিয়েছেন রাজশ্রী। আর এ এন্টারটেইনমেন্টের চ্যানেলে দর্শক-শ্রোতারা এই নতুন গানটি আজ থেকে উপভোগ করতে পারবেন। গানটির ভিডিও পরিচালনা করেছেন নির্জন আহমেদ। দীর্ঘ বিরতি কাটিয়ে রাজশ্রী আবার স্টেজ শো, টেলিভিশন চ্যানেলের শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
২০০৮ থেকে ২০১৬ পর্যন্ত তিনি স্বামী সমীরণ আচার্যের অসুস্থতার জন্য কোনো অ্যালবাম করেননি। ২০১৬-এর শেষ দিক থেকে তিনি আবার সংগীতে সিরিয়াস হন। ঢাকায় চলে আসেন স্থায়ীভাবে। গেল বছর লেজার ভিশন থেকে প্রকাশিত হয় তার গাওয়া মিউজিক্যাল ফিল্ম ‘পিছুটান’। গানটি বেশ জনপ্রিয় হয়।
