সম্প্রতি এবি ব্যাংক মেজর জেনারেল সরোয়ার হোসেনের লেখা “১৯৭১:রেসিট্যান্স, রেসিলিয়েন্স অ্যান্ড রিডেম্পশন” গ্রন্থটির প্রকাশনা উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য গ্রন্থটির মূল বিষয়। রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল সরোয়ার হোসেন, এবি ব্যাংক লিমিটেডের প্রেসিডেন্ট এবং ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) সাজ্জাদ হুসাইন এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর তারিক আফজাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
