সিলেটে অবৈধ সিলিন্ডার ব্যবসা বন্ধে অভিযান

আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ২১:৪৬

সিলেট অফিস

সিলেটে অবৈধ সিলিন্ডার ব্যবসা বন্ধ করতে মোবাইল কোর্ট পরিচালনা করে ২টি প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। বৃহস্পতিবার বিকাল থেকে নগরীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী। এসময় বাগবাড়ি এলাকার পেট্রোল-ডিজেল বিক্রয় প্রতিষ্ঠান মেসার্স এইচ এন্টারপ্রাইজ-কে অগ্নি নির্বাপণ যন্ত্র না থাকার অপরাধে পাঁচ হাজার টাকা এবং নিয়ম না মেনে অতিরিক্ত গ্যাস সিলিন্ডার সংরক্ষণের অপরাধে প্রমা গ্যাস হাউস-কে দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী জানান, অবৈধ সিলিন্ডার ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে জেলা প্রশাসনের নিয়মিত মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।