চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশ গত বৃৃহস্পতিবার রাত সাড়ে সাতটায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি এলজি, এক কার্তুজ গুলিসহ ২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো চান্দগাঁও থানার মোহরা এলাকার মো. আজমের ছেলে ইসমাইল নুরী (১৮) ও উপজেলা পশ্চিম বৈলতলীর আবদুল মজিদের ছেলে জসিম উদ্দিন (৩৫)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বৈলতলী ইউনিয়নের পশ্চিম বৈলতলী গ্রামে অভিযান চালিয়ে এলজি ও এক রাউন্ড কার্তুজসহ মোহরার ইসমাইল নুরী এবং মারামারি মামলার পলাতক আসামি জসিম উদ্দিনকে গ্রেফতার করে। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেশব চক্রবর্তী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন ধৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
