গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রক্রিয়া স্থগিতের দাবি

আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ২১:৪৭

সিলেট অফিস

গ্যাস বিদ্যুতের মূল্য কমানো ও দাম বৃদ্ধির প্রস্তাব অবিলম্বে স্থগিতকরণের ঘোষণাসহ বড় বড় ঋণ খেলাপি ও দুর্নীতিবাজদের সম্পত্তি বাজেয়াপ্ত করে এই খাতে ভর্তুকী ও রাজস্ব ভাণ্ডার শক্তিশালী করার দাবিতে ‘গ্যাস বিদ্যুত্ গ্রাহক কল্যাণ পরিষদ’ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির উদ্যোগে বৃহস্পতিবার সিলেট জেলা প্রশাসক এডিসি জেনারেল (সার্বিক) সদ্বীপ কুমার সিংহর কাছে স্মারকলিপি পেশ করেন পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সচেতন ব্যক্তিবর্গ।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন, পরিষদের সদস্য মকসুদ হোসেন, ইকবাল হোসেন চৌধুরী, সিলেট বিভাগ গণদাবি ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ, মামুন রশীদ প্রমুখ।