ভরসা যখন কুকুর!

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৮, ০৯:৪২
 
বেশ কয়েক দিন ধরে যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে শুরু হয়েছে তুষার ঝড়। তুষার ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তীব্র শৈত্য প্রবাহে রাস্তাঘাটে বরফ জমে পিচ্ছিল আকার ধারণ করছে। রাস্তাঘাটে গাড়ি বের করাই কঠিন হয়ে পড়েছে।
 
তুষারের কারণে খুব বেশি প্রয়োজন না হলে লোকজন সাধারণত বাইরে বের হচ্ছেন না। তবে কিছু রোমাঞ্চপ্রিয় মানুষও রয়েছে যারা কিনা এই দুর্যোগকে উপভোগ করছেন। দক্ষিণ ক্যারোলিনার এমনই এক নারী নিজের বিশ্বস্ত কুকুরের ওপর ভরসা করে রাস্তায় নামেন।
 
একটি স্নোবোর্ডের উপর দাড়িয়ে কুকুরের গলায় বাঁধা বেল্টে বেঁধে দেন একটা দড়ি। স্নোবোর্ডের উপর দাঁড়িয়ে রয়েছেন তিনি আর পিচ্ছিল রাস্তা দিয়ে তাকে টেনে নিয়ে যাচ্ছে বিশ্বস্ত কুকুর ‘কোডাক’। চার্লসটন নামের ঐ নারীর কুকুরের সাহায্যে স্নোবোর্ডে করে রাস্তায় ঘুরে বেড়ানোর দৃশ্যটি ক্যামেরাবন্দি করেছেন অনেকেই। 
 
আনা শেলি নামের এক নারী নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ভিডিওটি। ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে গেছে। ইউপিআই
 
ইত্তেফাক/আনিসুর