হাফিজ সাঈদ এবং মাসুদ আজহারের সংস্থাকে কোনো অনুদান নয়। সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে এমন নির্দেশিকা জারি করল পাকিস্তানের সরকার। বিভিন্ন ব্যক্তি ও সংস্থার কাছ থেকে সন্ত্রাসবাদী সংগঠনগুলি যাতে অনুদান নিতে না পারে, সে লক্ষ্যে পদক্ষেপ করার সিদ্ধান্ত পাকিস্তানের সরকার আগেই নিয়েছিল।
সপ্তাহ খানেক আগে সরকারি সূত্রকে উদ্ধৃত করে পাক সংবাদমাধ্যমে সে খবর প্রকাশিত হয়। কিন্তু পাকিস্তানের প্রশাসন তখনও সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি। এবার আনুষ্ঠানিক ঘোষণাটাও হয়ে গেল। একাধিক উর্দু সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে সে দেশের সরকার জানিয়ে দিল, লস্কর-ই-তৈয়বা, জামাত-উদ-দাওয়া এবং ফালাহ-ই-ইনসানিয়ত ফাউন্ডেশনকে কোনো আর্থিক অনুদান দেয়া যাবে না। জইশ-ই-মহম্মদকেও অনুদান দেয়া যাবে না বলে জানানো হয়েছে।
ইত্তেফাক/সেতু
