রাজশাহীতে ২ মাদকসেবী আটক

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৮, ১১:২৩
 
রাজশাহীর তানোর উপজেলায় অভিযান চালিয়ে ২জন মাদকসেবীকে আটক করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে এসআই নাজমুল ইসলামের নেতৃত্বে  অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। আজ সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হবে। 
 
আটককৃতরা হলেন, তানোর পৌর এলাকার আমশো গ্রামের মুকছেদ মন্ডলের ছেলে আইনাল মণ্ডল ও মথুরাপুর গ্রামের সাবেদ মণ্ডলের ছেলে ইনসান মণ্ডল।   
 
তানোর থানা ওসি (তদন্ত) মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত দুইজনের বিরুদ্ধে মাদকের মামলা করা হয়েছে। 
 
ইত্তেফাক/কেকে