গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৮, ১১:৪১
 
গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে আটজন। বরিবার রাত দেড়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন, চালক শেখ শাহিন (৪৮) ও মালা বেগম (৩৫)।
 
জানা গেছে, ঢাকা থেকে আসা বনফুল পরিবহনের বাসের সাথে বিপরীত দিক থেকে আসা বৈদ্যুতিক তারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বাসচালকসহ দুইজন মারা যান।
 

ইত্তেফাক/এএম।