তথ্যপ্রযুক্তি ডেস্ক
কোনো ওয়েবসাইট যদি এসএসএল সার্টিফিকেট ব্যবহার করে, মানে অ্যাড্রেসবারে এইচটিটিপিস লেখা থাকে এবং ওয়েবসাইট থেকে ফাইল ডাউনলোড করলে এইচটিটিপি প্রোটকল থেকে ডাউনলোড হয় সেক্ষেত্রে গুগল ক্রোম কিছু ফাইল এক্সটেনশন ব্লক করতে চলেছে। যে ফাইলগুলো এক্সিকিউটেবল মানে এগুলো ডাউনলোড করে সিস্টেমে এক্সট্র্যাক্ট করা যেতে পারে এমন কিছু ফাইল ডিফল্টভাবে ক্রোমে ব্লক থাকবে।
অবশ্যই উইন্ডোজ অ্যাপলিকেশন বাইনারি ইএক্সই ফাইল, ম্যাকের অ্যাপলিকেশন বাইনারি ডিএমজি ফাইল, ক্রোম এক্সটেনশন ফাইল সিআরএক্স এবং কিছু প্রধান আর্কাইভ ফাইল ZIP, GZIP, BZIP, TAR, RAR, এবং 7Z — এগুলো এইচটিটিপিএস এনাবল করা সাইটে এইচটিটিপি প্রোটকল ব্যবহার করে ডাউনলোড হওয়ার চেষ্টা করলে ক্রোম ফাইলগুলোকে ব্লক করে দেবে।
এই ফাইল টাইপগুলো হাই-রিস্কি, কেন না এদের মধ্যে সহজেই ম্যালওয়্যার এম্বেডেড থাকতে পারে। তবে যদি সাইটটি আগে থেকেই শুধু এইচটিটিপি প্রোটকল ব্যবহার করে সেক্ষেত্রে ফাইলগুলো ব্লক করা হবে না, কেননা আগে থেকেই নন-এসএসএল সাইটগুলোকে ক্রোম ওয়ার্নিং দিয়ে থাকে, যে এই সাইটটি ব্যবহার করা সিকিউর নয়। হবে সিকিউর সাইটে নন-সিকিউর প্রোটকল থেকে এই ফাইল এক্সটেনশনগুলো ডাউনলোড হতে চাইলেই ক্রোম সেগুলোকে ব্লক করে দেবে।
গুগল ক্রোম ইঞ্জিনিয়ার এমিলি স্টার্ক জানান, এই ফিচারটি শুধু ক্রোম ডেক্সটপের জন্য বিশেষভাবে উন্মুক্ত করা হবে, অ্যান্ড্রয়েড ফোনের জন্য অলরেডি তৃতীয়পক্ষ এপিকে ফাইল ডাউনলোড করার সময় ওয়ার্নিং দেওয়া হয়, তাছাড়া সন্দেহজনক এপিকে ফাইল ডাউনলোড করার সময় ক্রোম সেগুলোকে ব্লক করে দেয়।
