ইনজুরিগ্রস্ত ক্রিস লিন ওডিআই সিরিজে বাদ

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৮, ২১:৩০
ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বিগ হিটিং ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার ক্রিস লিন। কাফ ইনজুরির কারণে চলতি মাসের সিরিজ থেকে লিন নাম প্রত্যাহার করেছেন বলে আজ সন ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে।
 
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাশে শুক্রবার পার্থ স্কোরচার্সের বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় ডান কাফ ইনজুরিতে পড়েন ব্রিজবেন হিটসের হয়ে খেলা লিন।
 
এ ইনজুরির কারণে তাকে তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বলে ধারণা করা হচ্ছে এবং খুব শিগগিরই নির্বাচকরা তার বদলি ঘোষণা করবেন। আগামী রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। বাসস।
 
ইত্তেফাক/রেজা