বাউল সম্রাট শাহ আব্দুল করিম স্মৃতি জাদুঘরের উদ্বোধন

আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ২২:০৮

g দিরাই-শাল্লা (সুনামগঞ্জ) সংবাদদাতা

একুশে পদকপ্রাপ্ত বাউল সম্রাট শাহ আব্দুল করিমের স্মৃতি ও তার সৃষ্টিকে সংরক্ষিত রাখতে সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধলে তার নিজ বাড়িতে নির্মিত শাহ আব্দুল করিম স্মৃতি জাদুঘর গতকাল শনিবার সকালে উদ্বোধন করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও টেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) এর অর্থায়নে নির্মিত জাদুঘরের উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।