কামারখন্দে বাসের ধাক্কায় নিহত ১

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৮, ১০:২৬
 
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়িতে বাসের ধাক্কায় মমতা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। এতে তার শিশু সন্তান আহত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের চৌরাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
 
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের টহলরত টিম লিডার খোরশেদ আলম জানান, সন্ধ্যায় মমতা বেগম তার শিশু সন্তান নিয়ে ওই মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী যাত্রীবাহী একটি বাস তাদের ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন ও তার শিশু সন্তান আহত হয়। স্থানীয়রা শিশু সন্তানকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে দেয়। নিহত মমতা বেগম কামারখন্দ উপজেলার বড়কুড়া গ্রামের আবুল বাশারের স্ত্রী।
 
ইত্তেফাক/জামান