বেলের জন্য ১১২ মিলিয়ন পাউন্ড!

আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ২২:১১

ফরোয়ার্ড গ্যারেথ বেলকে আসন্ন দলবদলে ছেড়ে দিতে আগ্রহী রিয়াল মাদ্রিদ। তবে এর জন্য ওয়েলস ফরোয়ার্ডকে নিতে আগ্রহী দলকে গুনতে হবে ১১২ মিলিয়ন পাউন্ড। দ্বিতীয় মেয়াদে জিনেদিন জিদান আসার পর আসন্ন মৌসুমে দলকে ঢেলে সাজাতে চান ফরাসি কোচ। এজন্য দলের অনেক খেলোয়াড়কেই ছেড়ে দেবে স্প্যানিশ জায়ান্টরা। ২০১৩ সালে ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়ালে আসা বেলও আছেন এই তালিকায়। গেল সোমবার রিয়াল মাদ্রিদের ব্যবস্থাপনা পরিচালক হোসে অ্যাঙ্গেল সানচেজ ও বেলের এজেন্টদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে মাদ্রিদে বেলের ভবিষ্যত্ নিয়ে আলোচনা করা হয়, যেখানে তার দলবদলের ব্যাপারটি পরিষ্কার হয়ে যায়। তবে অন্য কোনো খেলোয়াড়ের সঙ্গে তাকে বদলি করার ব্যাপারটিকেও একটি বিকল্প হিসেবে রাখছে রিয়াল কর্তৃপক্ষ।