টোঙ্গার প্রধানমন্ত্রী আকিলিসি পোহিভা’র শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। অসুস্থতার কারণে তিনি হাসপাতালে নিবিড় পরিচর্চা কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন। তবে তিনি ঠিক কি ধরণের রোগে ভুগছেন তা প্রকাশ করা হয়নি। খবর বার্তা সংস্থা এএফপি’র।
সম্প্রতি আকিলিসি পোহিভা পুনঃনির্বাচিত হয়ে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। গত সপ্তাহে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়। মঙ্গলবার হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত সপ্তাহে অসুস্থ হয়ে পড়লে পোহিভাকে ভাইলোরা হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে রবিবার তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে পাঠানো হয়।
উল্লেখ্য, টোঙ্গা দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি স্বাধীন দ্বীপরাষ্ট্র। এটি ফিজির প্রায় ৬৫০ কিমি দক্ষিণ-পূর্বে এবং নিউজিল্যান্ডের প্রায় ১ হাজার ৮৫০ কিমি উত্তর-পূর্বে অবস্থিত। এএফপি।
ইত্তেফাক/সেতু
