ভারতের অপেক্ষায় অধিনায়ক সরফরাজ

আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ২২:১২

বিশ্বকাপ ২০১৯

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপেরে মাটিতে বরাবরই ভারতের বিপক্ষে নিষ্প্রভ থাকে পাকিস্তানের পারফরম্যান্স। যদিও, আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ভারতকে নিয়ে অবশ্য ভয়ে নেই পাকিস্তান। এমনটাই জানালেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ।

পাকিস্তানের ইসলামাবাদে বসে তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে খেলতে আমরা সব সময় প্রস্তুত, হোক সেটা দ্বিপাক্ষিক সিরিজ কিংবা বিশ্বকাপ। তবে তারা হয়তো অন্য কিছু ভাবতে পারে। তবে যেহেতু এটা নতুন বিতর্ক সৃষ্টি করতে পারে তাই এ বিষয়ে আমি বেশি কিছু বলতে পারি না।’

ওল্ড ট্রাফোর্ডে আগামী ১৬ জুন বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে পাকিস্তান। দলের ভঙ্গুর মিডল অর্ডার সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সরফরাজ বলেন ব্যাটিং লাইন আপ নিয়ে তিনি সন্তুষ্ট। বললেন,‘ মিডল অর্ডারে দলের ব্যাটিং অর্ডারের নেতৃত্ব দেবেন বাবর আজম। তাকে সহায়তা দেবেন হারিস সোহেল, হাফিজ এবং শোয়েব মালিক। সেখানে সহায়তাকারী হিসেবে থাকবো আমিও। ’ বিশ্বকাপ অংশ গ্রহণকারী সব দলই সক্ষম এবং সব দলকে অবশ্যই গুরুত্বের সঙ্গে নিতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

 সরফরাজ মনে করেন, চ্যাম্পিয়ন হওয়ার সব গুণই আছে পাকিস্তান দলটির। তিনি বলেন, ‘ সব দলই নিখাদ এবং যে কোনো কাউকে হারাতে সক্ষম। আশা করছি চ্যাম্পিয়ন হতেই আমরা সেখানে যাব।’

টুর্নামেন্টে দলে অতিরিক্ত দুই/তিন জন অতিরিক্ত খেলোয়াড় রাখা হবে বলেও নিশ্চিত করেন তিনি। তিনি বলেন, ‘বিশ্বকাপের ১৫ সদস্যের দল ছাড়াও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য আমরা অতিরিক্ত দুই অথবা তিন জন অতিরিক্ত খেলোয়াড় নেব। এটা খেলোয়াড়দের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সহায়ক হবে।’

বিশ্বকাপের আগে নিজেদের ফিটনেসে গুরুত্ব দিচ্ছে পাকিস্তান দল। সরফরাজ বলেন, ‘ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটা যেকোনো খেলোয়াড়ের জন্যই গুরুত্বপূর্ণ। হোক সেটা মোহাম্মদ আমি কিংবা অন্য কেউ। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণরাই কেবল দলে জায়গা পাবে।’

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এরই মধ্যে বিশ্বকাপ সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা করে ফেলেছে। এই দলে আছেন আমির। আগামী ১৫ ও ১৬ এপ্রিল লাহোরের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস টেস্টে অংশ নেবে খেলোয়াড়রা। এরপরই ১৮ তারিখে ঘোষণা করা হবে পাকিস্তানের চূড়ান্ত দল। পাকিস্তান দল ২৩ এপ্রিল ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে। সেখানে বিশ্বকাপের আগেই ১১টি ম্যাচ খেলবে পাকিস্তান। এর মধ্যে ৯টি ওয়ানডে ম্যাচ আছে। - বাসস/ক্রিকবাজ