জয়পুরহাটে আন্তঃস্কুল ফুটবলে মাঝিপাড়া স্কুল চ্যাম্পিয়ন

আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ২২:১৩

জয়পুরহাট প্রতিনিধি

জেলার প্রত্যন্ত অঞ্চল ভাদসা ইউনিয়নে গত বুধবার বিকালে অনুষ্ঠিত আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতায় ছোট মাঝিপাড়া স্কুল চ্যাম্পিয়ন ও ভাদসা উচ্চ বিদ্যালয় রানার-আপ হয়েছে। 

পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ’জাকস ফাউন্ডেশন’ সদর উপজেলার ভাদসা ইউনিয়ন মাঠে আন্তঃস্কুল এ প্রতিযোগিতার আয়োজন করে। এতে ওই ইউনিয়নের ৯টি বিদ্যালয় ও মাদ্রাসা দল অংশ নেয়। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ছোট মাঝিপাড়া উচ্চ বিদ্যালয় দলের হাতে পুরস্কার তুলে দেন ভাদসা ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বাধীন। ভাদসা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ  বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন ।