সৌদি আরবের জিজানের সামতাহ নামক স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশি নাগরিকের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট থেকে আজ মঙ্গলবার সন্ধ্যায় নিহতদের পরিচয় নিশ্চিত করা হয়।
গত শনিবার সকালে কোম্পানির পিকআপে করে তারা মোট ২৭ জন কর্মস্থলে যাচ্ছিলেন। রাস্তায় পেছন থেকে একটি গাড়ির ধাক্কায় পিকআপটি উল্টে যায়। নিহত সাত বাংলাদেশির পরিচয়:
১। মোহাম্মদ ইডেন মিয়া, পাসপোর্ট নং: BJ 0232065, পিতা: সিরাজ মিয়া, গ্রাম: বীরগাঁও, ওয়ার্ড- ৮, থানা: আলোকবালি, নরসিংদী সদর, জেলা: নরসিংদী।
২। সফিকুল সিকদার, পাসপোর্ট নং: BP 0472853, পিতা: আব্দুল হামিদ, গ্রাম: কস্তূরী পাড়া, উপজেলা: কালিহাতি, জেলা: টাঙ্গাইল।
৩। আমির, পাসপোর্ট নং: BH 0060807, পিতা: আবু মিয়া, গ্রাম: বাউসিয়া, করিমপুর, নরসিংদী সদর, জেলা: নরসিংদী।
৪। মোহাম্মদ দুলাল হোসাইন, পাসপোর্ট নং: BJ 0878623, পিতা: আকবর আলি, গ্রাম: বালকদি, শহিদনগর, উপজেলা: কামারকান্দি, জেলা: সিরাজগঞ্জ।
৫। মতিউর রহমান, পাসপোর্ট নং: AF 8297928, পিতা: মোহাম্মদ আলি, গ্রাম: ননেরটাক, ওয়ার্ড নং- ০১, আনন্দবাজার, উপজেলা: সোনারগাঁ, জেলা: নারায়ণগঞ্জ।
৬। আমিন মিয়া, পাসপোর্ট নং: BL 0318082, পিতা: রহিম মিয়া, গ্রাম: ডুবাইল, জামুরকি, উপজেলা: দেলদুয়ার, জেলা: টাঙ্গাইল।
৭। জসিম উদ্দিন, পাসপোর্ট নং: BH 0294219, পিতা: আবুল কাসেম, গ্রাম: চরহাজিপুর, বিরাজপুর, উপজেলা: হোসেনপুর, কিশোরগঞ্জ।
ইত্তেফাক/সেতু
