মেলান্দহে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১০ জানুয়ারি ২০১৮, ১৩:৫৪
 
জামালপুরের মেলান্দহে এক অজ্ঞাত (৩৫) ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ১০টার দিকে এ লাশ উদ্ধার করা হয়।
 
জিআরপি থানার এসআই রাশেদুল জানান-লাশের বাম চোখের উপরে সামান্য আঘাতের চিহ্ন ছাড়া তেমন কোন আঘাত নেই। লাশের পরনে ছিল প্যান্ট, গায়ে নীল রঙের শীতবস্ত্র এবং লাল-সবুজের মধ্যে সাদা-হলুদ রঙের মাফলার। প্যান্টের পকেটে নতুন মোবাইলের ইয়ারফোন রাখার পলিথিনের কাগজ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে-পরিকল্পিতভাবে হত্যার পর লাশ রেল লাইনের পাশে রেখে ঘাতকরা পালিয়ে যায়।
 
ইত্তেফাক/জামান