রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ২২:০৯

আনোয়ারুল ইসলাম নাজু

বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম নাজু (৭০) গত শুক্রবার রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.....রাজিউন)। তিনি স্ত্রী, ৩ কন্যা ও ১ পুত্র সন্তান রেখে গেছেন। গতকাল শনিবার বিকেলে দলীয় কার্যালয়ে শ্রদ্ধা অর্পণের পর পাটগ্রাম স্টেডিয়াম মাঠে জানাজা এবং রাষ্ট্রীয় মর্যাদা শেষে স্থানীয় রসুলপীর মাজারের পার্শ্ববর্তী পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন, পাটগ্রাম উপজেলা চেয়াম্যান রুহুল আমীন বাবুল, হাতীবান্ধা উপজেলা চেয়াম্যান লিয়াকত হোসেনসহ পাটগ্রাম প্রেসক্লাবের সভাপতি সম্পাদক গভীর শোক প্রকাশ করে বিদেহী আত্মার মাগফিরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। 

খোন্দকার আব্দুস ছাত্তার

মুক্তিযোদ্ধা খোন্দকার আব্দুস ছাত্তার (৭০) বার্ধক্যজনিত কারণে গত শুক্রবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালি­ল্লাহি...রাজিউন)। তিনি ১ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার সকালে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে বরিশালের আগৈলঝারা উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।