রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য প্রফেসর ডা. মাসুম হাবিব বলেছেন, বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশের মেডিকেল শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণায় সমন্বয় ঘটাতে সিজিপিএ সিস্টেম চালু করা হবে। এ সিস্টেমের সঙ্গে তাল মেলাতে নিজেদের প্রস্তুত করার জন্য তিনি মেডিকেল শিক্ষক-শিক্ষার্থীদের অধিক পড়াশোনায় আত্মনিয়োগের আহ্বান জানান।
তিনি বৃহস্পতিবার দুপুর ১২টায় শাহ্ মখদুম মেডিকেল কলেজের ১ম বর্ষ এমবিবিএস (৫ম ব্যাচ) শিক্ষার্থীদের ওরিয়েন্টশন-২০১৮ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শাহ্ মখদুম মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন ও রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আনোয়ার হাবিব, শাহ্ মখদুম মেডিকেল কলেজ পরিচালনা পরিষদের কো-চেয়ারম্যান ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ, কলেজের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান স্বাধীন।
ইত্তেফাক/আরকেজি
