নূর মোহাম্মদ মিয়া (কালু মাস্টার)
পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার সোহাগদল কে পি ইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক, দৈনিক ইত্তেফাকের স্বরূপকাঠি সংবাদদাতা হালিমুর রহমান শাহিনের পিতা নূর মোহাম্মদ মিয়ার (কালু মাস্টার) ১২তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে তার পূর্ব সোহাগদলস্থ নিজ বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মুহম্মদ আবদুল মতিন
দৈনিক ইত্তেফাকের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা (প্রশাসন) মুক্তিযোদ্ধা মুহম্মদ আবদুল মতিন আকনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। তিনি বরগুনা জেলার বামনা উপজেলার চালিতাবুনিয়া গ্রামের মো. আবদুল কাদের মাস্টারের সেজো ছেলে। পরিবারের পক্ষ থেকে বড় মেয়ে বাংলাদেশ বিদ্যুত্ উন্নয়ন বোর্ড, সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশনের মেডিক্যাল অফিসার ডা. মেহেরুননেছা মিথুন তার রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।
তাহের উদ্দীন
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক কার্যকারী পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা তাহের উদ্দীনের ১৮তম মৃত্যুবার্ষিকী আগামীকাল সোমবার। এ উপলক্ষে ঐদিন মুক্তিযোদ্ধা তাহের উদ্দীন স্মৃতি সংসদ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় কবরে পুষ্পস্তবক অর্পণ, খতমে কোরআন ও মিলাদ মাহফিল। বিকেল ৩টায় বড় মিয়া মসজিদের পূর্ব পাশের মাঠ প্রাঙ্গণে স্মরণসভা। স্মরণসভায় প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. নঈম উদ্দীন চৌধুরী। প্রধান বক্তা থাকবেন এম রেজাউল করিম চৌধুরী।
