মংলা (বাগেরহাট) সংবাদদাতা
মংলায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে মারাত্মক আহত হয়েছেন এক সন্তানের জননী সম্পা হাওলাদার। উপজেলার সোনাইলতলা এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যার পর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করেছে সাবেক স্বামী জাহিদ ফকির।
সম্পার ভাই সজিবের দাবি, কয়েক বছর আগে তার বোনের সাথে একই এলাকার জাহিদ ফকিরের বিয়ে হয়। বিয়ের পর থেকেই জাহিদ নিয়মিত নেশা করে তার বোনকে মারধর করতো। এজন্য গত আট মাস আগে জাহিদকে ডিভোর্স দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ঘটনার দিন তার বোনকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।
মংলা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, ঘটনাটি পুলিশ খতিয়ে দেখছে।
