জাতীয় শ্রমিকলীগ রংপুর মহানগর কমিটির পরিচিতি সভা

আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ২২:৩০

স্টাফ রিপোর্টার, রংপুর

বৃহস্পতিবার কেন্দ্র অনুমোদিত জাতীয় শ্রমিক লীগের রংপুর মহানগর কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর চাউল আমদ রোডে দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মাদকদ্রব্যের ব্যবহার ও সেবন না করার প্রত্যয় নিয়ে শপথ বাক্য পাঠ করান মহানগর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এমএ মজিদ।

শপথ শেষে তিনি কেন্দ্র অনুমোদিত ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন এবং নতুন কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন।

সভায় জাতীয় শ্রমিক লীগের রংপুর মহানগর সভাপতি রুস্তম আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি ও ২৮নং ওয়ার্ড কাউন্সিলর রহমত উল্ল্যাহ্ বাবলা, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, জাকির হোসেন কাঞ্চন, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক ও ৩২নং ওয়ার্ড কাউন্সিলর মাহাবুব মোর্শেদ শামীম, ২২নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান মিজু প্রমুখ।