স্বরূপকাঠিতে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ২২:৩২

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা

স্বরূপকাঠির সন্ধ্যা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের লাশ শুক্রবার উদ্ধার করা হয়েছে। তার নাম মো. শাহ আলম (৬৫)।

নেছারাবাদ থানার ওসি (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত ৮ এপ্রিল দুপুরে জেলে মো. শাহ আলম সন্ধ্যা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন।