অগ্নিকাণ্ডে ৪ রোহিঙ্গার মৃত্যু

আপডেট : ১২ জানুয়ারি ২০১৮, ২০:৩৪
 
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে ৪জন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। এরা হচ্ছেন- উখিয়ার বালুখালী টিভি রিলে কেন্দ্র সংলগ্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুর রহিমের স্ত্রী নুর হাবা (৩৫), আব্দুর রহিমের মেয়ে দিল চাঁন বিবি (১৬), আসমা খাতুন (৩) ও ছেলে আমিন শরীফ (১০)।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাবুর ভেতরে রান্না করার সময় আগুন লেগে গেলে তা মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। আশে-পাশে আগুন নিভানোর তেমন কোন ব্যবস্থা না থাকায় নিয়ন্ত্রণ আনার আগেই একই পরিবারের ৪জনের মৃত্যু হয়। 
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে অগ্নিকাণ্ডে ৪জন রোহিঙ্গা নিহত হওয়ার ঘটনার সত্যতা স্বীকার করেছেন। 
 
ইত্তেফাক/আরকেজি