নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামের স্কুলছাত্র বাবুকে অপহরণের তিন দিন পর বুধবার রাতে গাইবান্ধা থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।
বড়াইগ্রাম থানার ওসি দিলিপ কুমার জানান, সিরাজগঞ্জের কড্ডার মোড়ের সোহাগ হোসেন সম্প্রতি মোবাইল ফোনে বড়াইগ্রামের সেকেন্দার আলীর স্ত্রী সাহিদা বেগমের সঙ্গে ফোনে কথা বলে ধর্ম বোন বানায়। এর সূত্র ধরে গত ৭ এপ্রিল তার বাসায় এসে সাহেদার ছেলে বাবুকে নিয়ে বেড়ানোর কথা বলে নিখোঁজ হয়। পরে সোহাগ বাবুর মুক্তিপণ হিসাবে ৩লাখ টাকা দাবি করে। এ ব্যাপারে বাবুর বাবা বড়াইগ্রাম থানায় অভিযোগ করেন। এক পর্যায়ে গাইবান্ধা জেলা পুলিশের সহায়তায় নাটোর জেলা পুলিশ বাবু আহমেদকে গাইবান্ধার সুন্দরগঞ্জের লালচামাড়া এলাকার নূরজাহানের বাড়ি থেকে উদ্ধার করে। এ সময় নূরজাহান, নার্গিস আক্তার এবং ইশান আহমেদ সোহাগকে আটক করা হয়।
