স্টাফ রিপোর্টার, রংপুর
বৃহস্পতিবার রাতে রংপুরে জেএমবির এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
র্যাব-১৩, রংপুরের জঙ্গি সেলের একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নগরীর পীরজাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হলো মো. আবদুল্লাহ ওরফে আলম ওরফে আলম গজীব (২২)। সে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য।
র্যাব-১৩ এর মিডিয়া কর্মকর্তা (এএসপি) আ ন ম ইমরান খান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলম গজীব জেএমবির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।
